Wednesday, March 4, 2026
HomeWest Bengalসাতবাঁকুড়ায় ভয়াবহ পথদুর্ঘটনা: লরি ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই পুলিশ কর্মীর...

সাতবাঁকুড়ায় ভয়াবহ পথদুর্ঘটনা: লরি ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই পুলিশ কর্মীর মৃত্যু

সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে পুলিশ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই এক পুলিশ কর্মীর মৃত্যু হয় এবং উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও এক পুলিশ কর্মী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে জেলা পুলিশ প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর-বাঁকুড়া জাতীয় সড়কের চন্দ্রকোনা রোড সংলগ্ন সাতবাঁকুড়া এলাকায় গত মধ্যরাতে এক মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটেছে। মেদিনীপুর থেকে গড়বেতা থানায় ডিউটিতে যোগ দিতে যাওয়ার পথে পুলিশ কর্মীদের বহনকারী একটি ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে পুলিশ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই এক পুলিশ কর্মীর মৃত্যু হয় এবং উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও এক পুলিশ কর্মী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে জেলা পুলিশ প্রশাসন।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন পুলিশ কর্মী। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় রাত একটা নাগাদ তাঁদের দ্রুত উদ্ধার করে প্রথমে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হওয়ায় রাতেই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। মধ্যরাতের এই আকস্মিক দুর্ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার পর লরিটি ফেলে রেখে চালক চম্পট দিয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। কর্তব্যরত অবস্থায় দুই সহকর্মীর এই অকাল মৃত্যুতে জেলা পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা রাতেই হাসপাতালে পৌঁছে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। রাস্তার আলোকস্বল্পতা নাকি চালকের অসতর্কতা এই দুর্ঘটনার কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

RELATED ARTICLES

Most Popular