Saturday, May 16, 2026
HomeWest Bengalজামবনিতে তৃণমূলের ‘লক্ষ ঘরে লক্ষীরা’ কর্মসূচি: চতুর্থবার মমতাকে মুখ্যমন্ত্রী করার ডাক দিয়ে...

জামবনিতে তৃণমূলের ‘লক্ষ ঘরে লক্ষীরা’ কর্মসূচি: চতুর্থবার মমতাকে মুখ্যমন্ত্রী করার ডাক দিয়ে প্রচার

‘লক্ষ ঘরে লক্ষীরা’ কর্মসূচি। এই প্রচার অভিযানের মূল লক্ষ্য হলো বিগত ১৫ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তার সুফল প্রতিটি পরিবারের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভোটারদের সঙ্গে সরাসরি জনসংযোগ স্থাপন করা।

নিজস্ব সংবাদদাতা : আগামী ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকে নির্বাচনী দামামা বাজিয়ে দিল মহিলা তৃণমূল কংগ্রেস। সোমবার জামবনি ব্লকের ধড়সা ও পড়িহাটি অঞ্চলের বিভিন্ন গ্রামে ধুমধাম করে পালিত হলো ‘লক্ষ ঘরে লক্ষীরা’ কর্মসূচি। এই প্রচার অভিযানের মূল লক্ষ্য হলো বিগত ১৫ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তার সুফল প্রতিটি পরিবারের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভোটারদের সঙ্গে সরাসরি জনসংযোগ স্থাপন করা।

এদিনের কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করেন ঝাড়গ্রাম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভানেত্রী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কুনামী হাঁসদা এবং ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী পায়রানি মান্ডি। মহিলা তৃণমূল নেত্রীরা বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, বিশেষ করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘কন্যাশ্রী’ ও ‘স্বাস্থ্যসাথী’র মতো প্রকল্পগুলো নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। কুনামী হাঁসদা জোর দিয়ে জানান যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই মহিলাদের স্বনির্ভরতার ওপর জোর দিয়েছেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ অর্থ বৃদ্ধি করে তিনি আবারও প্রমাণ করেছেন যে বাংলার মা-বোনেরা তাঁর কাছে কতটা অগ্রাধিকার পান।

তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে জয়ী করাই তাঁদের প্রধান লক্ষ্য। জামবনি ব্লকের প্রতিটি কোণায় এই ‘লক্ষ ঘরে লক্ষীরা’ কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে বলেও এদিন ঘোষণা করা হয়। প্রচার চলাকালীন সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে কুনামী হাঁসদা ও পায়রানি মান্ডি দাবি করেছেন। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে জঙ্গলমহলে ঘর গোছাতে এবং বিশেষ করে মহিলা ভোটব্যাংক ধরে রাখতে তৃণমূলের এই রণকৌশল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

RELATED ARTICLES

Most Popular