Sunday, March 1, 2026
HomeWest Bengalঝাড়গ্রামে বাড়ল ভোটারের সংখ্যা: ৫২৮৭ জন নতুন ভোটার নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ...

ঝাড়গ্রামে বাড়ল ভোটারের সংখ্যা: ৫২৮৭ জন নতুন ভোটার নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ জেলাশাসকের

প্রকাশিত তথ্য অনুযায়ী, ঝাড়গ্রাম জেলায় এখন মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৭ হাজার ৩০১ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৫৬ হাজার ৭০৫ এবং মহিলা ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৫০ হাজার ৫৯০। ভোটার তালিকায় এই ৫ হাজার ২৮৭ জনের সংযোজন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা : সারা রাজ্য জুড়ে যখন ভোটার সংখ্যা কমার আশঙ্কা তৈরি হয়েছে, ঠিক সেই সময় ঝাড়গ্রাম জেলায় ভোটার তালিকায় এক তাৎপর্যপূর্ণ বৃদ্ধি লক্ষ্য করা গেল। রবিবার বেলা আড়াইটে নাগাদ ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে ২০২৬ সালের পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করেন জেলাশাসক আকাঙ্খা ভাস্কর। এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এই নতুন তালিকা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, ঝাড়গ্রাম জেলায় এখন মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৭ হাজার ৩০১ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৫৬ হাজার ৭০৫ এবং মহিলা ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৫০ হাজার ৫৯০। ভোটার তালিকায় এই ৫ হাজার ২৮৭ জনের সংযোজন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্র—ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর এবং বিনপুর এলাকায় ডিলিটেশন ওভার ড্রাফট রোলের সংখ্যা ১ হাজার ৩৩৮ জন। এর মধ্যে ৫১৫ জন পুরুষ এবং ৮২৩ জন মহিলা ভোটার রয়েছেন। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, জেলার মোট অ্যাডজুডিকেশন বা বিচারপ্রক্রিয়াধীন ভোটারের সংখ্যা ৬৬২৬ জন। বর্তমানে তালিকা ঘোষণা হওয়া পর্যন্ত অ্যাডিশন ওভার ড্রাফট রোলের সংখ্যা ৬৬২৫ জন হিসেবে ধরা হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা ইঙ্গিত দিয়েছেন যে, আগামী দিনে ভোটের ঠিক আগে পর্যন্ত এই সংখ্যা ধাপে ধাপে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, নতুন ভোটার হওয়ার আবেদনগুলো খতিয়ে দেখে তালিকায় আরও নাম সংযোজিত হতে পারে।

প্রসঙ্গগত উল্লেখ্য যে, এর আগে ঝাড়গ্রাম জেলায় মৃত ভোটার হিসেবে প্রায় ৫২ হাজার ৭৮৬ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এত বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার পর নতুন করে ৫ হাজারেরও বেশি ভোটারের নাম যুক্ত হওয়া জেলার জনতাত্ত্বিক ও নির্বাচনী সমীকরণে বিশেষ প্রভাব ফেলবে। জেলাশাসক জানিয়েছেন যে, স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করাই তাঁদের মূল লক্ষ্য ছিল। আজ রাজনৈতিক দলগুলোর হাতে তালিকা তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সুবিধা-অসুবিধার কথাও শোনা হয়েছে। ভোটার তালিকায় নাম থাকা নিয়ে কোনো বৈধ নাগরিকের যেন সমস্যা না হয়, সেদিকেও কড়া নজর রাখছে জেলা নির্বাচন দপ্তর।

RELATED ARTICLES

Most Popular