Wednesday, March 18, 2026
HomeWest Bengal২০২৬ বিধানসভা নির্বাচন: ঝাড়গ্রাম ও মেদিনীপুর জেলার তৃণমূল প্রার্থী তালিকা

২০২৬ বিধানসভা নির্বাচন: ঝাড়গ্রাম ও মেদিনীপুর জেলার তৃণমূল প্রার্থী তালিকা

ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে তৃণমূল আদিবাসী ভাবাবেগ ও অভিজ্ঞতার ওপর জোর দিয়েছে। এই জেলায় নয়াগ্রাম (ST) আসনে প্রার্থী হয়েছেন দুলাল মুর্মু এবং গোপীবল্লভপুর আসনে লড়ছেন খগেন্দ্রনাথ মাহাতো।

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে তৃণমূল আদিবাসী ভাবাবেগ ও অভিজ্ঞতার ওপর জোর দিয়েছে। এই জেলায় নয়াগ্রাম (ST) আসনে প্রার্থী হয়েছেন দুলাল মুর্মু এবং গোপীবল্লভপুর আসনে লড়ছেন খগেন্দ্রনাথ মাহাতো। ঝাড়গ্রামের অন্যতম হেভিওয়েট কেন্দ্র ঝাড়গ্রাম আসনে পুনরায় টিকিট পেয়েছেন বর্তমান মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং বিনপুর (ST) আসনে লড়ছেন দেবনাথ হাঁসদা।

পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূল বেশ কিছু তারকা ও অভিজ্ঞ রাজনীতিককে ময়দানে নামিয়েছে। মেদিনীপুর সদর অর্থাৎ মেদিনীপুর আসনে লড়ছেন তারকা বিধায়ক জুন মালিয়া। খড়গপুর শিল্পাঞ্চলে খড়গপুর সদর আসনে প্রদীপ সরকার এবং খড়গপুর গ্রামীণ আসনে দীনেন রায় প্রার্থী হয়েছেন। ঘাটাল মহকুমায় ঘাটাল (SC) আসনে শঙ্কর দোলুই, দাসপুর আসনে মমতা ভুঁইয়া এবং চন্দ্রকোনা (SC) আসনে অরূপ ধাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জঙ্গলমহল ঘেঁষা শালবনী আসনে শ্রীকান্ত মাহাতো, গড়বেতা আসনে উত্তরা সিংহ হাজরা এবং কেশপুর (SC) আসনে শিউলি সাহা প্রার্থী হয়েছেন। জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে ডেবরা আসনে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর, সবং আসনে মানস রঞ্জন ভুঁইয়া, পিংলা আসনে অজিত মাইতি, নারায়ণগড় আসনে সূর্যকান্ত অট্ট এবং দাঁতন আসনে বিক্রম চন্দ্র প্রধান লড়ছেন। কেশিয়ারি (ST) আসনে মনোনীত হয়েছেন পরেশ মুর্মু।

পূর্ব মেদিনীপুর জেলা অর্থাৎ অধিকারীদের গড়ে তৃণমূলের প্রার্থী তালিকা বেশ চমকপ্রদ। এই জেলার সবথেকে চর্চিত কেন্দ্র নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের বাজি নবীন নেতা পবিত্র কর। তমলুক আসনে লড়ছেন বর্ষীয়ান নেতা সৌমেন মহাপাত্র। হলদিয়া শিল্পাঞ্চলে হলদিয়া (SC) আসনে তাপসী মন্ডল এবং মহিষাদল আসনে তিলক কুমার চক্রবর্তী প্রার্থী হয়েছেন। কাঁথি মহকুমায় কাঁথি উত্তর আসনে দেবশিস ভৌমিক (লুলু) এবং কাঁথি দক্ষিণ আসনে জ্যোতির্ময় কর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া রামনগর আসনে অখিল গিরি, এগরা আসনে তরুণ কুমার মাইতি, পটাশপুর আসনে উত্তম বারিক এবং ভগবানপুর আসনে মানব কুমার পড়ুয়া লড়ছেন। উপকূলবর্তী চণ্ডীপুর আসনে পুনরায় টিকিট পেয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। জেলার অন্যান্য আসনগুলির মধ্যে পাঁশকুড়া পূর্ব আসনে বিপ্লব রায়চৌধুরী, পাঁশকুড়া পশ্চিম আসনে সিরাজ খান, ময়না আসনে চন্দন মন্ডল, নন্দকুমার আসনে সুকুমার দে এবং খেজুরি (SC) আসনে প্রার্থী হয়েছেন পার্থপ্রতিম দাস।

RELATED ARTICLES

Most Popular