Monday, March 16, 2026
HomeWest Bengalমেদিনীপুরে উন্নয়ন জোয়ার: পথশ্রী প্রকল্পে ১১ নম্বর ওয়ার্ডে শুরু হলো তিনটি রাস্তার...

মেদিনীপুরে উন্নয়ন জোয়ার: পথশ্রী প্রকল্পে ১১ নম্বর ওয়ার্ডে শুরু হলো তিনটি রাস্তার নির্মাণ কাজ

রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে এই নির্মাণ কার্যের শুভ সূচনা করা হয়। মেদিনীপুর শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে প্রায় ৩৪ লক্ষ ৯০ হাজার ৭০৬ টাকা ব্যয়ে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পথশ্রী’ প্রকল্পের অধীনে মেদিনীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাস সম্পন্ন হলো। রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে এই নির্মাণ কার্যের শুভ সূচনা করা হয়। মেদিনীপুর শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে প্রায় ৩৪ লক্ষ ৯০ হাজার ৭০৬ টাকা ব্যয়ে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে।

যে তিনটি রাস্তার কাজ শুরু হলো:

রাসময়রার চক থেকে নিমতলা চক (বই আড্ডা পর্যন্ত): এখানে তৈরি হবে অত্যাধুনিক ইন্টার লকিং কংক্রিট পেভমেন্ট রাস্তা।

কোতয়ালী বাজার থেকে বড়বাজার গৌড়ীয় মঠ হয়ে শিব মন্দির পর্যন্ত: এই গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তাটি নতুন করে ঢালাই করা হবে।

পঞ্চমুখী কালী মন্দির থেকে ধুনারু বস্তির গলি হয়ে ছোট বাজার পর্যন্ত: ঘিঞ্জি এই এলাকায় যাতায়াতের সুবিধার্থে নতুন ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে।

উপস্থিত ব্যক্তিবর্গ:
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খান, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপি বিষই, বিশিষ্ট সমাজসেবী অরুণ চৌধুরী, রৌনক আলম, সেক আজহার উদ্দিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুরপ্রধান ও কাউন্সিলর যৌথভাবে শিলান্যাসের মাধ্যমে কাজের সূচনা করেন।

কাউন্সিলর লিপি বিষই জানান যে, রাস্তাগুলির বেহাল দশার কারণে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল। ওয়ার্ডবাসীর চাহিদাকে অগ্রাধিকার দিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলার সর্বত্র উন্নয়নের যে জোয়ার চলছে, ১১ নম্বর ওয়ার্ডও তার অংশীদার।” রাস্তাগুলির কাজ সম্পন্ন হলে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা প্রভূত উপকৃত হবেন।

RELATED ARTICLES

Most Popular