Friday, February 13, 2026
HomePaschim Medinipurমেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু, উত্তপ্ত হাসপাতাল চত্বর

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু, উত্তপ্ত হাসপাতাল চত্বর

মৃতার পরিজনদের অভিযোগ, সময়মতো হাসপাতালে নিয়ে আসা সত্ত্বেও চিকিৎসকরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেরি করেন এবং সঠিক চিকিৎসার কোনো ব্যবস্থাই করা হয়নি। তাঁদের দাবি, হাসপাতালের গাফিলতি ও অবহেলার কারণেই ওই পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মেদিনীপুর শহরের ইন্দিরা পল্লী এলাকার বাসিন্দা ওই কিশোরী বৃহস্পতিবার সন্ধ্যায় কোনোভাবে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

মৃতার পরিজনদের অভিযোগ, সময়মতো হাসপাতালে নিয়ে আসা সত্ত্বেও চিকিৎসকরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেরি করেন এবং সঠিক চিকিৎসার কোনো ব্যবস্থাই করা হয়নি। তাঁদের দাবি, হাসপাতালের গাফিলতি ও অবহেলার কারণেই ওই পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা এবং তাঁরা হাসপাতালের নতুন বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের দাবি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী চিকিৎসক ও কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে যথেষ্ট বেগ পেতে হয়। যদিও এই অভিযোগ প্রসঙ্গে হাসপাতাল সুপার চিকিৎসক ইন্দ্রনীল সেন জানিয়েছেন যে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং গোটা ঘটনাটি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular